বিষয়:দেওয়ানি কার্যবিধি। পর্ব :৩
★সমন কত দিনের মধ্যে প্রেরণ করতে হবে? উ:মামলা দায়েরের পাচঁ কার্যদিবসের মধ্যে। ★সমন কে প্রেরণ করবে? উ:আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা। ★প্রত্যেকটি সমনে থাকতে হবে------------------। উ:বিচারক কিংবা তৎকর্তৃক নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষর এবং আদালতের সীলমোহরে মোহরাঙ্কিত। ★ কুরিয়ার সার্ভিস কতদিনের মধ্যে সমন প্রেরণ করিবে? উ:সমন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে। ★সমন কার উপর জারি করা যায়? উ:পরিবারের যেকোন বয়স্ক সদস্যের উপর। ★আরজি জবাব কী? উ:আরজি কিংবা লিখিত বিবৃতি ★আরজিতে প্রদত্ত তারিখ,টাকার পরিমাণ ও সংখ্যা কিসে প্রকাশিত হতে হবে? উ:অংকে। ★আরজি জবাব সংশোধন করতে হয় আদেশ-৬,বিধি-১৭ অনুসারে ★আরজি জবাব সংশোধন কত দিনের মধ্যে করতে হয়? উ:১৪ দিনের মধ্যে। ★কখন ১৪ দিনের বাইরে ও আরজি জবাব সংশোধন করা যায়? উ:মেয়াদ যদি আদালত কর্তৃক বর্ধিত হয়।